বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

​’শৃঙ্খলমুক্ত সাংবাদিকতা চাই’—এই স্লোগানকে ধারণ করে ১৬ জুন মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে পালিত হয়েছে ‘সংবাদপত্রের কালো দিবস’। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও পেশাগত মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয়ে আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার ওপর সকল প্রকার নিয়ন্ত্রণ ও বাধা অপসারণের জোর দাবি জানান।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির মাগুরা প্রতিনিধি মোহাম্মদ শফিক মল্লিক। তিনি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।​অনুষ্ঠানে সাংবাদিকতার পেশাগত সুরক্ষা, নির্ভীক সংবাদ পরিবেশন এবং স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ আলোকপাত করেন দৈনিক জনতার খবরের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি স্থানীয় সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এবং পেশাগত মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক