বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

মাগুরায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’। গত ২৫ এপ্রিল (শনিবার) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।মাগুরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী। মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মানোয়ার হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) এবং জেলা পরিষদের প্রশাসক জনাব আলী আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, “স্থানীয় শিল্প ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন এবং বাজার সম্প্রসারণে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।”উদ্বোধক জনাব মোঃ মানোয়ার হোসেন বলেন, “মাগুরার নিজস্ব পণ্যগুলোকে সবার কাছে পরিচিত করতে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই মেলা মাইলফলক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবেন।”উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও খুলনা বিভাগীয় কমিশনারের নির্দেশনায় আয়োজিত এই মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বহু উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন। মেলাটি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং