শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় ডিবি পুলিশের সফল অভিযান: ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

 জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ (রোববার) মাগুরা শহরের ঢাকা রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—ঝিনাইদহ জেলার দিপ্ত কুমার বিশ্বাস (পিতা: মৃত দয়াল চন্দ্র বিশ্বাস), মোঃ নাহিদ হাসান সবুজ (পিতা: আবু জাফর বিশ্বাস) এবং তমা (পিতা: হামিদ মিয়া)।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রোড এলাকায় অভিযান চালিয়ে এই চক্রটিকে হাতেনাতে ধরা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও বিশাল অংকের নগদ টাকা মাগুরা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করার উদ্দেশ্যেই আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
​অভিযান সম্পর্কে জেলা পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। যারা তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
​আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের এই সফল অভিযানকে মাগুরার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং