বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

​মাগুরায় আইন-শৃঙ্খলা ও কৃষি পুনর্বাসন কমিটির সভা এবং বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

মাগুরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কৃষি পুনর্বাসন কার্যক্রমের গতিশীলতা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধা বিকাশের লক্ষ্যে পৃথক পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুন, ২০২৬ মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ এবং সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এসব কার্যক্রম সম্পন্ন হয়।সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোতাকাব্বীর আহমেদ। সভায় জেলার সার্বিক অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবীরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​পরবর্তীতে দুপুর ১২:৩০ মিনিটে একই স্থানে জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে আলোচনা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব তাজুল ইসলামসহ কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।একই দিনে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, EESS এবং SEDP-এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোতাকাব্বীর আহমেদ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রযুক্তিনির্ভর স্টার্টআপ পরিকল্পনা ও উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। প্রধান অতিথি শিক্ষার্থীদের সৃজনশীল মেধার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।দিনব্যাপী কর্মব্যস্ততার শেষে বিকেলে জেলা প্রশাসক মাগুরার ক্রীড়া সংস্থা, ঐতিহাসিক কালীবাড়ির সদস্যবৃন্দ, যাত্রাপালা সংগঠনের শিল্পী এবং মাগুরা আদর্শ বিতর্ক ক্লাবের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক