ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল মউক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর প্রথম নবনিযুক্ত চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল।
শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রদলের নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের সফলতা কামনা করেন এবং ময়মনসিংহের পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নগরায়ণ ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মোতাহার হোসেন তালুকদার ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে পালন করে নগর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সফলতা কামনা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন