শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মতলব দক্ষিণে শিশু বলাৎকার মামলায় মসজিদের ইমাম গ্রেফতার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামে নয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাইনুল ইসলাম (২৭) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মধ্যম দিঘলদী মাস্টার বাজার এতিমখানা জামে মসজিদের ইমাম বলে জানা গেছে। তার বাড়ি বরিশালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বেশ কয়েকদিন ধরে ওই ইমামের কাছে আরবি পড়ত। গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মসজিদের পাশে অবস্থিত এতিমখানায় পড়তে গেলে অভিযুক্ত ইমাম শিশুটিকে বলাৎকার করে বলে অভিযোগ উঠে।
ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে মা বিষয়টি শিশুটির পিতা শাহজালাল রাজুকে অবহিত করলে তিনি ঘটনাটি জানতে পেরে অভিযুক্ত ইমামের কাছে জানতে চান। এ সময় ইমাম অভিযোগ অস্বীকার করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরবর্তীতে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে শিশুটিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়। সেখানে বলাৎকারের আলামত পাওয়া গেলে বৃহস্পতিবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই রাতেই থানার এসআই আউয়াল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমাম মাইনুল ইসলামকে আটক করে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় ইমামের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং