বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মতলব দক্ষিণে যাত্রীকে ছুরিকাঘাত করে টাকা ও ঈদের বাজার ছিনতাই

 চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ব্রিজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় ইসমাইল নামে এক যাত্রীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও ঈদের বাজার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আহত ইসমাইল জানান, তিনি নায়েরগাঁও বাজার থেকে পরিবারের সদস্যদের জন্য ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৮টার দিকে পিতাম্বদী যাওয়ার উদ্দেশ্যে নায়েরগাঁও সিএনজি স্ট্যান্ডে সিএনজির অপেক্ষায় ছিলেন। এ সময় তিনজনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাকে ডেকে আড়ালে নিয়ে যায়। পরে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে কুরবানির জন্য রাখা নগদ টাকা ও কেনাকাটার ঈদ সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তিনি আরও জানান, ছিনতাইকারীদের বাধা দিয়ে ডাক-চিৎকার দিলে তারা তার গলায় দুইটি ও পিঠে কয়েকটি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় নায়েরগাঁও সিএনজি স্ট্যান্ডের যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আহত ইসমাইল বলেন, “আমি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং