শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, দুদেশের মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে: হাইকমিশনার মনোজ কুমার

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, দুদেশের সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভবনে, ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে রাজশাহীতে পালিত হয় ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মনোজ কুমার স্বাগত বক্তব্যে বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুদেশের সাংস্কৃতির সাথে একটি যোগসূত্র রয়েছে। দুই দেশ হাতে হাত রেখে বন্ধুত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে বলেও উল্লেখ করেন ভারতীয় সহকারি হাইকমিশনার। এর আগে যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি ১২ তম আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক , অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজনৈতিক তিন ও পাঁচ আসনের সংসদ সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং