বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়ায় তরুণের রহস্যজনক মৃত্যু: হ, ত্যা নাকি আত্ম,হ, ত্যা- রহস্য ঘনীভূত

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রিজার্ভ পুকুরপাড় এলাকার বাসিন্দা নুর ইসলাম হাওলাদারের ছেলে মুনান হাওলাদার রহস্যজনকভাবে মারা গেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে,  এক তরুণী ও তার মা মুনানকে তাদের বাসায় ডেকে নিয়ে যান। তাদের বাসাটি ভান্ডারিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন একটি ভাড়া বাসা বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সেখানে মুনানকে খাবারের সঙ্গে বিষ জাতীয় কিছু মিশিয়ে খাওয়ানো হয়। পরে মুনানের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে পড়লে তাকে বরিশাল নেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে রেখে ওই তরুণী ও তার মা সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা দাবি করেছেন। কিছুক্ষণ পর উপস্থিত লোকজন দেখতে পান, মুনান আর বেঁচে নেই।স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাইশা নামে এক তরুণীকে খোঁজা হচ্ছে। এ বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এখন বড় প্রশ্ন- এটি কি পরিকল্পিত হ,ত্যা, নাকি অন্য কোনো কারণে আ, ত্ম,হ, ত্যা? ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে। সত্য উদঘাটনের অপেক্ষায় পুরো এলাকা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক