শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কালিবাড়ী এলাকায় মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান।
শনিবার (১৩ জুন ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার কালিবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে কালিবাড়ী আদর্শগ্রামের মৃত আক্কাসের ছেলে মো. ডাবলু (৩২) কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক (১) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের অপব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং