ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ৬ষ্ঠ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ভাঙ্গুড়ার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০পাবনা ০৩ আসনের সংসদ সদস্য জনাব মুহাম্মদ আলী আজগর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম , কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নাহিদ সুলতান, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম , গনমাধ্যমে কর্মী সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল গ্রাম গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী ও সনদ ১০০গাছের চাড়া বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন