বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উদযাপন: নারী খামারিদের অবদান উন্নয়নের অগ্রযাত্রায় নতুন দিগন্ত

দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬। এ উপলক্ষে ১ জুন দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে দুগ্ধ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দেশের দুগ্ধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পারিবারিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে দুগ্ধ খাত একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রযুক্তিগত সহায়তার ফলে দেশের দুগ্ধ খাত ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করা গেলে এ খাত আরও বিকশিত হবে।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি, নারী খামারি, দুগ্ধ উদ্যোক্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়ন এবং নারী খামারিদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর।
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভা দুগ্ধ খাতের উন্নয়ন, নারী খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তাদের অবদানকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং