শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবান – রোয়াংছড়িতে জলবায়ু পরিবর্তন ও নারী সহিংসতা রোধে গণশুনানি অনুষ্ঠিত হয়

বান্দরবানের রোয়াংছড়িতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা ৫০ মিনিটে রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়।
‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন’ (সিআরইএ-ক্রিয়া) প্রকল্পের আওতায় স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) এ কর্মসূচি বাস্তবায়ন করে। সুইডেন সরকারের অর্থায়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
গণশুনানিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ি অঞ্চলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে নারীদের জীবনযাত্রায় বাড়ছে ঝুঁকি ও অর্থনৈতিক সংকট। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরইএ (ক্রিয়া) প্রকল্পের সমন্বয়কারী অম্লান চাকমা এবং সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার অংচউ মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেদী জামান এবং উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা।
এ ছাড়া রোয়াংছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, প্রকল্পের মাঠ সহায়ক সুমনা তঞ্চঙ্গ্যা, মংশৈপ্রু খিয়ানসহ আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ সদস্য অংশ নেন।
সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত জরুরি। গণশুনানিতে অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে তুলে ধরার সুযোগ পান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং