শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদযাপন

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানের শুভসূচনা করেন, মো আবু তালেব- অতিরিক্ত জেলা প্রশাসক [সার্বিক], বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মারুফা সুলতানা খান হীরামনি- সদর উপজেলা নির্বাহী অফিসার , মান্না দে- অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মো আবদুল মান্নান আনসারি- সহকারী পরিচালক,
জনাব ইকবাল হোসেন- সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বান্দরবান পার্বত্য জেলা।পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, মোসা রুমানা আক্তার, আরবান কমিউনিটি ভলান্টিয়ার (এফএসসিডি), ইয়ুথ চীফ সহ আরো উপস্থিত ছিলেন
সকল ফায়ার ফাইটার কর্মীবৃন্দ এবং আরবান কমিউনিটি ফায়ার ভলান্টিয়ারদের( স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী), এবং অন্যান্য অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ততায় আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা, আলোচনা সভা এবং অগ্নিনির্বাপণ সকল সরঞ্জামাদী প্রদর্শনীর মাধ্যমে সম্পূর্ণ আয়োজন সম্পন্ন হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দের আন্তরিক আলোচনায় এবং দিকনির্দেশনামূলক বক্তব্যে ফায়ার ফাইটার এবং সকল স্বেচ্ছাসেবীদের বিগত সময়ের গতি, সেবা, ত্যাগের বিনিময় ফুটে উঠেছে এবং বিগত সময়গুলোতে সকলের আত্মত্যাগকে আন্তরিক শ্রদ্ধার সাথে স্মরন করা হয়।
এ সময় সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী পরিচালক মো আবদুল মান্নান আনসারি।
আয়োজিত এই আয়োজন সকল আত্মত্যাগী দেশপ্রেমিক এবং যারা অগ্নি-বন্যা-ভূমিকম্পসহ সকল দুর্যোগে সবার আগে থাকে তাদের সম্মানকে আরও একবার স্মরন করিয়ে দিলো।
ফায়ার সার্ভিস একটি লাইফ সেভিং ফোর্স হিসেবে বিগত সময়ে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে এই পন করেই অগ্নিযোদ্ধারা আবারো নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং