শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম মন্ত্রী পেল দিনাজপুর ৬ আসনবাসী: নেতা- কর্মীদের আনন্দ ও মিষ্টি বিতরণ

প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রীর দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ঢাকার জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় ডা. জাহিদ হোসেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
অধ্যাপক ডা. জাহিদ হোসেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য হিসেবে মন্ত্রী পেল দিনাজপুরের অবহেলিত এই দক্ষিণ অঞ্চল। অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর চার উপজেলার বিভিন্ন জায়গায় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে  আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে এবং মিষ্টি বিতরণ করা হয়ছে।
 রাজনীতিতে নতুন মাত্রা যোগ হলো মনে করেন দিনাজপুর জেলা বিএনপির  নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং