বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের কান্তজীউ মন্দির পরিদর্শন ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যের অনন্য নিদর্শনে মুগ্ধ রাষ্ট্রদূত

দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ঢেপা নদীর তীরে অবস্থিত দেশের অন্যতম ঐতিহাসিক ও নান্দনিক স্থাপত্য নিদর্শন কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত Yao Wen।
শুক্রবার (১২ জুন ২০২৬) অনুষ্ঠিত এ সফরে রাষ্ট্রদূত কান্তজীউ মন্দিরের অসাধারণ স্থাপত্যশৈলী, ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত অবহিত হন। মন্দিরের টেরাকোটা শিল্পকর্ম ও প্রাচীন নির্মাণশৈলী গভীর আগ্রহের সঙ্গে পরিদর্শন করেন তিনি।
রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবগত হন এবং কান্তজীউ মন্দিরের শিল্প-ঐতিহ্যের প্রশংসা করেন। সফরটি বাংলাদেশ-চীন সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং