শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ ইউনুস খানের কবর জিয়ারত করেন – এ্যাডঃ আবুল কালাম শাহীন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ ইউনুস খান স্যারের কবর জিয়ারত করেছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
মঙ্গলবার (২৪ মার্চ) তিনি মরহুম অধ্যক্ষ ইউনুস খান স্যারের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় মরহুম অধ্যক্ষ ইউনুস খান স্যারের পরিবারের সদস্যবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন