সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জের এসিল্যান্ড আসমা-উল-হুসনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

গত ১০ জুন ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আসমা-উল-হুসনা বকশীগঞ্জে দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা, সরকারি সেবা প্রদান এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দেন। তার নেতৃত্বে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা কার্যক্রমে গতি আসে এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সহজতর হয়।

দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তার নতুন কর্মস্থলে পদায়নের খবরে সহকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের সাড়া দেখা গেছে। তারা তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বদলি ও ন্যস্তকরণ সংক্রান্ত আদেশ জারি করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি