বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান রিপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-৯৫ ব্যাচের সহপাঠী বন্ধুরা।

রোববার (২৬ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে আইসিটি ভবনে মহাপরিচালকের কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রফেসর ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি ও ‘কুমিল্লা প্রতিদিন’-এর সম্পাদক জুয়েল রানা মজুমদার, বাংলাদেশ বিমানের কর্মকর্তা রাজু আহমেদ, ‘দৈনিক জনতার মতামত’-এর সম্পাদক ও প্রকাশক এবং ‘সময় এডিশন’-এর প্রকাশক ও ‘দৈনিক মানবাধিকার প্রতিদিন’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাহজাহান বাশার, ‘মুক্ত খবর’-এর মহানগর প্রতিনিধি শরীফুল ইসলাম, ‘কুমিল্লার আলো’-এর প্রতিনিধি মোশারফ হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নবনিযুক্ত মহাপরিচালকের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। একই সঙ্গে বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে আইসিটি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় মোহাম্মদ সাইফুল হাসান রিপন তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি ছিল এক উষ্ণ মিলনমেলা, যেখানে পুরনো সহপাঠীদের বন্ধন নতুন দায়িত্বের প্রেক্ষাপটে আরও দৃঢ় হয়ে ওঠে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং