দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন ভারতীয় ইস্কফ সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানকালে ৪৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯ হাজার ৬০০ টাকা।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান জোরদার করা হবে। মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।


