বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলপুরের জসিম উদ্দিনসহ অনলাইন জুয়ার ৮ হোতা সিআইডির হাতে গ্রেফতার

অনলাইন জুয়ার সাইট নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল।এসব সাইটে জুয়াড়িরা বিকাশ,রকেট ও নগদসহ মোবাইল ব্যাংকিং,ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে টাকা লেনদেন করত। পরে সেই অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।
রবিবার (১৭ মে) রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,চক্রটি গত প্রায় ৬ মাস ধরে প্রতিদিন আনুমানিক ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত অবৈধ লেনদেন পরিচালনা করে আসছিল, যার বড় একটি অংশ বিদেশে পাচার করা হতো।
গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জ ভৈরবের আশরাফ উদ্দীন আহম্মেদ,কিশোরগঞ্জ বাজিতপুরের,সজীব চক্রবর্তী কিশোরগঞ্জ সদরের,আশরাফুল ইসলাম (৪০), ময়মনসিংহ ফুলপুর চরনিয়ামতপুরের মোঃ জসীম উদ্দীন নরসিংদী পলাশের তৈয়াব খান একি এলাকার সৌমিক সাহা,লক্ষীপুর রায়গঞ্জের মোঃ কামরুজ্জামান,কিশোরগঞ্জ কটিয়াদীর  আব্দুর রহমান
সিআইডি জানায়,প্রথমে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য ও সাইবার নজরদারির ভিত্তিতে ঢাকার ধানমন্ডি ও নরসিংদীতে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।
অভিযানকালে ১৩টি মোবাইল ফোন,২০টি সিম কার্ড, বিকাশ এজেন্ট সিম এবং কুরিয়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ রশিদসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক