২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে দিনাজপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার মহোদয় বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং নৈতিক চরিত্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি। তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলে।
তিনি বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও প্রযুক্তিনির্ভর স্থবিরতা থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত খেলাধুলা শিশুদের মধ্যে দলগত চেতনা, সহনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে, যা তাদেরকে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।


