বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফেরা হলো না আলামিনের

দিনাজপুরের নবাবগঞ্জে  প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই স্কুলছাত্রের নাম মো. আলামিন (১১) এবং তার ছোট বোন গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৬ টার দিকে গোবিন্দগঞ্জ – দিনাজপুর আঞ্চলিক সড়কের ভাদুরিয়া বাজারের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলামিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ে অধ্যয়নরত। ভাদুরিয়া বাজারের (উবারেরপাড়) গ্রামের বাসিন্দা মো. শামীমের  ছেলে নিহত আলামিন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬ টায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দিনাজপুরগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় আলামিন এবং সুমনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নবাবগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ‍পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে। বিষয়টি বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং