বড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে রাস্তার মোড় থেকে নিখোঁজ প্রতিবন্ধী সাইদুল ইসলামের সন্ধান মেলেনি প্রায় ৭ মাসেও। নিখোঁজ প্রতিবন্ধী ছেলের খোঁজে খাওয়া-নাওয়া-নিদ্রাহীন মা সামসুন্নাহার বেগম বিলাপ করতে করতে পাগলপ্রায়।
নিখোঁজের ঘটনাটি ঘটে গত ২৪/১২/২০২৫ ইং বিকাল সাড়ে ৪ টায়।
নিখোঁজ শারিরীক ও বাক প্রতিবন্ধী মোঃ সাইদুল ইসলাম(৪০)গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের মোঃ মোজাম্মেল হকের পুত্র।
নিখোঁজ সাইদুল ইসলামের মা বলেন, ’আমার ছেলে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি, বিভিন্ন গ্রাম, পুকুর, হাসপাতাল, থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। পুত্র নিখোঁজ হওয়ায় গত ২৬/১২/২০২৫ ইং সাঘাটা থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। যার নং-১১২১।
মা’ সামসুন্নাহার বেগমের আকুতি ‘আমার পুত্র সন্তান আমার মানিক ধন সাইদুলকে যদি কেউ খুঁজে পান দয়া করে আমাকে সন্ধান দেন, আমি তাকে বুকে জড়িয়ে মরতে চাই।’
এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত বলেন, ‘থানায় নিখোঁজ ডায়েরী হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে নিখোঁজ প্রতিবন্ধী সাইদুলকে পেতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি।
যোগাযোগে-
মোঃ সুলতান মাহমুদ -০১৩৪৬-৩১২০২৩ ও
০১৯৫৬-২৯৮৪১১


