পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার উদ্যোগে ‘ক্যাশলেস কুড়িগ্রাম’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক এ. এইচ. এম. আলমগীর কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের সভাপতি আবদুল মজিদ রিপন এবং জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা।
সভায় ক্যাশলেস লেনদেনের সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং আধুনিক আর্থিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।


