শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পিসি রোডের সায়মন আইসবার ও ফকিরহাটের ওরিয়েন্ট হোটেলকে ৬৫ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি ও নোংরা পরিবেশে হোটেলের খাবার তৈরি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার বন্দর থানার পিসি রোডের খালপাড় ও ফকিরহাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে পোর্ট কানেকটিং রোডের সায়মন আইসক্রিম ফ্যাক্টরিকে ৩৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, কাঁচা ও রান্না করা মাংস অপরিচ্ছন্ন ফ্রিজে একসাথে রাখা ও তৈরিকৃত দধির খোলা বাটি অস্বাস্থ্যকরভাবে নোংরা কাঁথা দিয়ে ঢেকে রাখার অপরাধে ফকিরহাটের ওরিয়েন্ট হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং