বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাটকেলঘাটা বাজারে ঢালাই রাস্তার কাজ শুরু: দ্রুত শেষ করার দাবি ব্যবসায়ী ও সাধারণ মানুষের

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে চার রাস্তা মোড় থেকে পাঁচ রাস্তা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে ঢালাই কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা এ সড়ক সংস্কারের দাবিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ আন্দোলিত ছিলেন। অবশেষে কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।
স্থানীয় দোকানদার ও পথচারীরা জানান, এই সড়কটি পাটকেলঘাটা বাজারের প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে এই পথে। রাস্তার বেহাল অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। তাই তারা দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার দাবি জানান।
রাস্তার দুই পাশের ব্যবসায়ীরা বলেন, “আমাদের রাস্তাটা আগে সংস্কার হোক। একবার কাজ পিছিয়ে গেলে বা কোনো কারণে বাধা সৃষ্টি হলে পরে আর সহজে সম্পন্ন করা সম্ভব হবে না। তাই দ্রুত কাজ শেষ করা জরুরি।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, “আমরা ১৫ রমজানের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়েছি। সামনে ঈদ, তাই মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করা হবে। কেউ যেন এই কাজে বাধা না দেন। যদি কারও কোনো আপত্তি থাকে, তাহলে লিখিতভাবে তালা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানাতে পারেন।”
স্থানীয়দের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হলে পাটকেলঘাটা বাজারে যান চলাচল স্বাভাবিক হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। সাধারণ মানুষের একটাই দাবি—দ্রুত ও সঠিকভাবে রাস্তার কাজ শেষ হোক, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং