বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাটকেলঘাটায় পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১১ মে) সকাল ১১টায় Pubali Bank PLC পাটকেলঘাটা শাখার উদ্যোগে পাটকেলঘাটা বাজারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের চাল পট্টিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে ক্যাশলেস ব্যাংকিং বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পাটকেলঘাটা শাখার ব্যবস্থাপক মোঃ তিতুমীর রহমান, অ্যাডভান্স ইনচার্জ মোঃ সেলিম রেজা, পাটকেলঘাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ সরদারসহ বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় শাখা ব্যবস্থাপক মোঃ তিতুমীর রহমান গ্রাহকদের উদ্দেশ্যে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। তিনি বাংলা কিউআর, পস মেশিন, এনপিএসবি, ইন্টারনেট ব্যাংকিং, পাই অ্যাপস, আরটিজিএস, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে কীভাবে সহজ, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে লেনদেন করা যায় সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।

তিনি বলেন, ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে যেকোন সময় ও যেকোন স্থান থেকে দ্রুত লেনদেন সম্পন্ন করা সম্ভব। পাশাপাশি অতিরিক্ত নগদ অর্থ বহনের প্রয়োজন না থাকায় নিরাপত্তা বৃদ্ধি পায়, আর্থিক অপরাধ কমে আসে এবং ছেঁড়া ও জাল টাকার ঝুঁকি থেকেও মুক্ত থাকা যায়।

তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং