বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২’জন আটক

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২’জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল ইসলাম (২৩) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামের মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (১৯)। মামলা সূত্রে জানাযায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০’টার সময় উপজেলার বাগজানা ইউপির কচুগাড়ি সীমান্ত এলাকায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়।রামভদ্রপুর স্কুল হতে কয়া-চৌমুহনী বাজার  পাকা রাস্তা থেকে অবৈধ নিশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে। পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, গতরাতে থানার এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ শরিফুল ইসলাম, এএস আই মোঃ দুলাল হোসেন ও মোঃ হুমায়নসহ সঙ্গীয় ফোর্স বাগজানার কচু গাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে। মাদক মামলায় তাদের কারাগারে প্রেরণ করা হয় বলেও জানান ওসি হাফিজ মোহাম্মদ রায়হান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক