“পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান”
দিনাজপুর, ২১ এপ্রিল ২০২৬ খ্রি. — পুলিশ হেডকোয়ার্টার্সের পদ বিভাজন অনুযায়ী দিনাজপুর জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ০১ জন পুলিশ সদস্য পদোন্নতি লাভ করেন।
এ উপলক্ষে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয় নবপদোন্নত পুলিশ কর্মকর্তার কাঁধে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় নবপদোন্নত কর্মকর্তাকে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর জনাব মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


