গত রাত আনুমানিক ১১টার দিকে আটপাড়া উপজেলাধীন তেলিগাতী বাজার থেকে নেত্রকোণাগামী প্রধান সড়কের পশ্চিম হাতিয়র গ্রাম এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা একটি মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালায়।
এ সময় সন্ত্রাসীদের অশুভ তৎপরতা টের পেয়ে আটপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ তাদের প্রতিহত করতে এগিয়ে যান। অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনকভাবে, সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।
ঘটনার পরপরই আটপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক তৌছিফুল ইসলাম খান মহোদয় আহত মাসুম বিল্লাহকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
এই বিষয়ে দলের সভাপতি/সাধারণ সম্পাদক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। যারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় এবং রাজপথে রক্ত ঝরানোর অপকৌশল করছে, তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয় নেতৃবৃন্দ।
সন্ত্রাসীদের এই আস্ফালন আর বরদাশত করা হবে না। দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে।


