নীলফামারী সদর উপজেলার টুপামারি ইউনিয়ন কিসামত দোগাছি বাইপাস সড়ক এলাকায় নিজ ৫ বছরের মেয়েকে ধ*র্ষণের অভিযোগে এক পাষণ্ড বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আজ রবিবার আনুমানিক দুপুর এর দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার নিজ কন্যার সঙ্গে জঘন্য এই ঘটনা ঘটিয়েছে— এমন অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।
পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


