শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদী শিবপুরে বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাদির খান নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত ১৪ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
একই ঘটনায় রহমান শেখের ছেলে নাজমুল শেখ, বয়স ৪৫, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
“স্থানীয়দের মতে, অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসেই এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং