নবাবগঞ্জ হাসপাতালে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও র‍্যালি অনুষ্ঠিত

 “নিজ পরিবেশ পরিচ্ছন্ন  করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ৫০ শয্যা বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় নবাবগঞ্জ উপজেলা  হাসপাতালে এই কর্মসূচি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার   ডাঃ ইয়াবিদ আল শাফায়াত, ডাঃ সাব্বির হোসেন, নার্সিং সুপার ভাইজার, সিনিয়র নার্স স্টাফ, কর্মচারীবৃন্দ ও মুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।” তিনি আরো জানান, প্রতি শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে পরিস্কার  পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন