শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে ১৩০০ টাকার এলপি গ্যাস ১৫০০ টাকায় বিক্রি : ভোগান্তিতে ক্রেতারা

দিনাজপুরের নবাবগঞ্জে  ১৩০০ টাকার এলপি গ্যাস সিলিন্ডার  দেড় হাজারে কিনতে হচ্ছে।  এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
মঙ্গলবার (৩ মার্চ)  নবাবগঞ্জের বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা যায় যে, গ্যাস ১৩৪১ টাকার এলপি গ্যাস বিক্রি হচ্ছে  ১৫০০-১৬০০  টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। ডিলারদের বক্তব্য তারা বাড়তি দামে কোনো গ্যাস বিক্রি করছে না। সাব ডিলার বা খুচরা দোকানদারা মজুত করা গ্যাস অতিরিক্ত মূল্যে বিক্রি করছে।
ভোক্তাদের দাবি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১,৩৪১ টাকার পরিবর্তে বাজারে একই সিলিন্ডার ১,৫০০ থেকে ১,৫৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা- সংরক্ষণ অধিদপ্তর- দিনাজপুর জেলা কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ❝নির্ধারিত দামের বেশি নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগ পেলে অভিযান পরিচালনা করা হবে।❞
স্থানীয় এক দোকানী বলেন, আমরা কোম্পানিতে আগে টাকা জমা দিয়েও দুই সপ্তাহ যাবৎ গ্যাস সরবরাহ পাচ্ছি না। আমার কাছে কোনো মজুত নেই। বাড়তি দামে কারা গ্যাস বিক্রি করছে তা আমি জানি না। কোম্পানি সাপ্লাই না দিলে আমরা কীভাবে  নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রি করব।
এক ক্রেতা বলেন,  আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি , প্রশাসন যেন নিয়মিত বাজার মনিটরিং অভিযান চালানো শুরু করে, তাহলেই সব পরিস্থিতি স্বাভাবিক হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং