নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে দুই দিনের কর্মশালা শুরু

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব জোরদারের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হলরুমে ‘সমান আওয়াজ’ প্রকল্পের উদ্যোগে এবং খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস।
এ সময় ‘সমান আওয়াজ’ প্রকল্পের সিনিয়র মনিটরিং রিসোর্স কর্মকর্তা ইবনে আজম বাধন,নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাতিজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং জেন্ডারসমতাভিত্তিক সমাজ গঠনে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
প্রথম দিনের কর্মসূচিতে নিবন্ধন, পরিচয়পর্ব, উদ্বোধনী আলোচনা, প্রকল্প পরিচিতি এবং অংশগ্রহণকারীদের প্রত্যাশা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘সমান আওয়াজ’ প্রকল্পের লক্ষ্য, নারীবাদী নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা, জেন্ডার ও লিঙ্গের ধারণা, জেন্ডার সমতা ও ন্যায্যতা এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন