‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের আওতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২৬-২০২৭’ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই)
১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার।
সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,
বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব মো. ইউনুস আলী,শালখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তারাজুল ইসলাম তারা,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক,ক্রীড়া সংগঠক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ এর আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী (জন্ম তারিখ: ০১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ এর মধ্যে) ছাত্র-ছাত্রীদের জন্য ১০টি ইভেন্টে বালক ও বালিকাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো), সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। নিয়ম অনুযায়ী, একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন,
খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।


