বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে দুই অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দিল মোবাইল কোর্ট

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে উপজেলার খলিশাগাড়ী এলাকায় অবস্থিত মেসার্স এম এম বি ব্রিকস এবং মেসার্স এ ও এল ব্রিকস নামক দুইটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। এসময় সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করে দিনাজপুর সদর ও নবাবগঞ্জ থানা পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালিত এসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং