বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে দুইটি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা এবং দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন নাহার সীমা।
অভিযান চলাকালে উপজেলার A O L ইটভাটা-এর মালিক আনোয়ার হোসেন এবং M M B ইটভাটা-এর মালিক মোঃ লিয়াকতের মালিকানাধীন দুইটি ফিক্সড চিমনি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত অবৈধ ফিক্সড চিমনি ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
জানা গেছে, ঢাকা থেকে আসা পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ টিম সরাসরি এ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং