শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জের ❝ হাতিশাল আল – ইনসাফ শান্তি সংঘ ❞ সংঘঠনের আয়োজনে মাসব্যাপী ফ্রি কুরআন শিক্ষা উদ্বোধন

 মানব সেবাই আমরা সবাই আলোকিত সমাজ গড়াই ❞
শ্লোগানে আর্ত মানবতার সেবায় নিবেদিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের  অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হাতিশাল আল- ইনসাফ শান্তি সংঘের উদ্যোগে বিনামূল্যে  কুরআন শিক্ষা  কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) দিশবন্দী হাতিশাল জামে মসজিদে জোহর নামাজের পর  হাতিশাল আল- ইনসাফ শান্তি সংঘের আয়োজনে মাস ব্যাপী কুরআন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১ রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত একজন দক্ষ কুরআনের হাফেজ এ কার্যক্রম পরিচালনা করবেন।
ব্যতিক্রম ধর্মী কুরআন শিক্ষা নিয়ে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মোঃ আতাউর রহমান  জানান, ❝ মুসলিম মিল্লাতের এক মাত্র মুক্তির সংবিধান হচ্ছে আল কুরআন। তাই এলাকার মানুষদের কে সহীহ ও শুদ্ধ  ভাবে কুরআন শিখে আলোকিত ইসলামীক জীবন গড়ার লক্ষ্য এই  আয়োজন করা হয়েছে।❞
এ সময় উপস্থিত ছিলেন হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২৪ সালে হাতিশাল গ্রামের কয়েকজন যুবকের আপ্রাণ চেষ্টায় ❝ হাতিশাল আল – ইনসাফ শান্তি সংঘ ❞ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।  সংগঠনটি বৃক্ষ রোপণ, চক্ষুশিবির, অসহায় ও দুস্থদের সাহায্য ও চিকিৎসা সেবা , শীতবস্ত্র বিতরণে এক অনন্য নজির সৃষ্টি করেছে এবং সেই সাথে সংগঠনটি এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং