বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা

আজ ৯ জুন ২০২৬ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নবনিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম (দাদু ভাই), সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত, সদস্য সচিব মোঃ আব্দুল কালাম, সদস্য আব্দুল আলিমসহ তালা উপজেলার ১২টি ইউনিয়নের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সাতক্ষীরা জেলাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত জেলায় পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক ও জনকল্যাণকর কাজ উপহার দিতে চাই, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন