গাউসিয়া কমিটি বাংলাদেশ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম শাখার (২০২৬–২০২৭) নবগঠিত পর্ষদের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রামের বহদ্দারহাটস্থ জামান হোটেল এন্ড বিরিয়ানি হাউজে গাউসিয়া কমিটি বাংলাদেশ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম শাখার সভাপতি এসকান্দর আহমদ সাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদওয়ানের
সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্সিয়াল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ কামরুদ্দীন (সবুর)।
সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আল কাদেরী।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট মেম্বার মোহাম্মদ হোসাইন খোকন, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন , অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল স্যার, গাউসিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালী থানা পূর্ব শাখার আহ্বায়ক আলহাজ্ব খায়ের মুহাম্মদ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ও কলেজ কেন্দ্রীয় শাখার সাবেক সদস্য সচিব এডভোকেট মুহাম্মদ রোকন উদ্দিন জুয়েল।
এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত পরিষদকে শপথ বাক্য পাঠ করান আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট মেম্বার মোহাম্মদ হোসাইন খোকন।
প্রধান অতিথি কামরুদ্দীন সবুর তার বক্তব্যে বলেন, আমাদের তরিক্বত সঠিক এবং আমাদের সন্তানরাও সঠিক পথে রয়েছে। তিনি সকলকে ঈমান ও আকিদা সুদৃঢ় করার লক্ষ্যে নিয়মিত মাসিক তরজুমান পাঠের প্রতি গুরুত্বারোপ করেন।
প্রধান আলোচক মাওলানা আবুল হাশেম বলেন, হুজুর ক্বিবলাগণ সারাদেশে ২৫০-এর অধিক শিক্ষাপ্রতিষ্ঠান মসলকে আলা হজরতের আদর্শে প্রতিষ্ঠা করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের মূল আকিদা হলো মসলকে আলা হজরত। তিনি নবনির্বাচিত পর্ষদকে কলেজ প্রাঙ্গণে প্রতি মাসে দাওয়াতে খায়র আয়োজন করার আহ্বান জানান।
এতে বক্তারা বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম শাখার সদস্যরা যেন এমন কার্যক্রম পরিচালনা করেন, যাতে পুরো কলেজ পরিবার তাদের কার্যক্রম নিয়ে গর্ব করতে পারে।
ইফতারের আগমুহুর্তে গাউসিয়া কমিটি সিটি কলেজ শাখার সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ জিয়াউল হক মিলাদ ক্বিয়াম পরিবেশনের পর প্রধান আলোচক মাওলানা আবুল হাশেম গাউসিয়া কমিটি সিটি কলেজ শাখার উত্তোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনায়
দুু’আ ও মোনাজাত পরিচালনা করেন।
সকল উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
শেষে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার জন্য সম্মানিত সভাপতি এসকান্দার সাকিব কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন উদ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে সকলের কাছে দু’আ কামনা করেন।


