বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁর মান্দায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ এনামুল হক (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের দিকনির্দেশনায় এসআই জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মান্দা থানাধীন ৮নং কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা মৌজার বিলকরিল্যা বাজারে বুলবুল আহম্মেদের চায়ের দোকানের সামনে থেকে এনামুল হককে আটক করা হয়।

গ্রেফতারকৃত এনামুল হক নওগাঁ জেলার মান্দা উপজেলার বিলকরিল্যা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল হাকিমের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে কাগজে মোড়ানো ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন প্রায় ৩০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৩ হাজার টাকা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং