বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁর মহাদেবপুরে নওহাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাধীন নওহাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে তিনি নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ, নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই ভবন নির্মাণের ফলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এবং জনগণ উন্নত সেবা পাবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন