জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক দেওগাঁ ইমাম বখ্শ ফাযিল (স্নাতক) মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের পাশাপাশি রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। দেওগাঁ ইমাম বখ্শ ফাযিল (স্নাতক) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ ইকরামুল হকের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওঃ মোঃ মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোকপাত করেন। পরে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক -শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থী।


