বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং মে/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ জুন ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ জেদান আল মুসা, পিপিএম।
সভায় পুলিশ সুপার জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন পেশাগত বিষয়, কর্মপরিবেশ এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সদস্যদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও প্রয়োজনীয়তার কথা মনোযোগ সহকারে শুনে তা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা জেলার সার্কেল অফিসার ও সকল থানার অফিসার ইন-চার্জদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের প্রতি পুলিশি সেবার মানোন্নয়নে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল আলম, মোঃ আনোয়ার হোসেন, সুমন রঞ্জন সরকার, জেলার সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইন-চার্জ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং