বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ

দিনাজপুর জেলা হতে কোন রকম ঘুষ ও তদবির ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন ৫৬ জন প্রার্থী।
“সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানকে সামনে রেখে ১৭ মে ২০২৬ খ্রি. দিনাজপুর জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
দিনাজপুর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয় পুলিশ লাইন্স হলরুমে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী এবং মোঃ শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পঞ্চগড়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং