দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, দিনাজপুরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এস.এম. হাবিবুল হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষী ও মৎস্যজীবীদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন