বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরের মাগুরাবান্দ পুলিশ তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

দিনাজপুর জেলার মাগুরাবান্দ পুলিশ তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এ পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তকেন্দ্রের সার্বিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দাপ্তরিক ব্যবস্থাপনা এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় তদন্তকেন্দ্রের বিভিন্ন দিক ঘুরে দেখার পাশাপাশি সেবার মান উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং