বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে ১ হাজার ৬৫০ পুলিশ সদস্য মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুরে ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে শহরের পুলিশ লাইন্স মাঠে পুলিশের ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিংয়ে পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক সাংবাদিকদের বিষয়টি জানান।
জামালপুরের পুলিশ সুপার জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ সদস্যরা প্রস্তুত। সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। জেলার ৭টি উপজেলার ৫টি সংসদীয় আসনের ৬২৩টি কেন্দ্রে অন্যান্য বাহিনীর পাশপাশি ১ হাজর ৬৫০ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। গুরুত্ব অনুযায়ী প্রতিটি কেন্দ্রে এক থেকে তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ৬৫টি মোবাইল টিম, ২০টি স্ট্রাইকিং টিম কাজ করবে। প্রথমবারের মত ঝুকিপূর্ণ কেন্দ্রে বডিওন ক্যামেরা এবং অতিঝুকিপূর্ণ কেন্দ্রে অনলাইন বডিওন ক্যামেরা থাকবে। পুলিশের পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। দুর্গম ও চরাঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং